সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

৫ লাখ টাকা নিয়ে আত্মগোপনে সাকিব ও সাদিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব ৫ লাখ টাকাসহ নিখোঁজের রহস্য উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার সাকিবের বাবা জানিয়েছেন, তার ছেলে একই এলাকার প্রেমিকাকে নিয়ে আত্মগোপন করে আছে বলে সংবাদ পেয়েছেন তিনি।

সাকিবের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে সাকিব ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে সে একই এলাকার ইসলামের মেয়েকে নিয়ে কোথাও রয়েছে। তিনি লোকেশন জানতে চাইলে দুই পরিবার তাদের বিয়ে মেনে নিলে তারা এলাকায় ফিরে আসবে বলে শর্ত দেয়; কিন্তু কোথায় আছে কোনোভাবে প্রকাশ করেনি। ৫ লাখ টাকা কোথায় এমন প্রশ্ন করলে সাকিব জানিয়েছে টাকা নষ্ট হয়নি নিরাপদে আছে। তিনি বিষয়টি কুমারখালী থানা ও কুষ্টিয়া ডিবিকে জানিয়েছেন বলে জানান।

সাদিয়ার বাবা ইসলাম জানান, দুমাস আগে সাকিব কোর্টের মাধ্যমে সাদিয়াকে বিয়ে করে। বিয়ের ১৯ দিন পর সাকিবের পরিবার সাদিয়াকে কোর্টে নিয়ে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সাদিয়া কোনোভাবেই সাকিবকে ডিভোর্স দিতে রাজি হননি। পরবর্তীতে তিনি সংবাদ পেয়ে কুষ্টিয়া কোর্টে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। গত ২৭ জুন সাদিয়া কুষ্টিয়া বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ১১টার পর থেকে সাদিয়ার ফোন বন্ধ দেখায়। তারপর থেকে সাদিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন সাকিব টাকা নিয়ে বাড়ি থেকে বের হবার পর তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সাকিব ও সাদিয়া একসঙ্গে আত্মগোপন করে আছে বলে তিনি দাবি করেন।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ছেলে এবং মেয়ে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে কোথাও আত্মগোপন করে আছে। তাদের দুজনের ইতিপূর্বে বিয়ে হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তাদেরকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

৫ লাখ টাকা নিয়ে আত্মগোপনে সাকিব ও সাদিয়া

আপডেট সময় ১১:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪