ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাইট গার্ড ও আয়া নিয়োগ বাণিজ্য

গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাইট গার্ড ও আয়া নিয়োগ বাণিজ্য যেনো দেখার কেউ নেই । কলেজের একমাত্র জমিদাতার প্রতি কৃতজ্ঞতা দেখার জন্য জমিদাতার পরিবারের সদস্যদের কাছে কোনো টাকা পয়সা না নিয়ে কলেজের আয়া ও নাইট গার্ড নিয়োগ দেওয়ার জন্য ম্যানেজিং কমিটির সাথে সকল আলাপ আলোচনা সম্পূর্ণ করে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। কিন্তু জমিদাতার পরিবারের সদস্যরা এই বিষয়ে কেউ কিছুই জানে না। জমিদাতার পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার নাম করে কলেজের ম্যানেজিং কমিটিকে কলেজের অধ্যক্ষ ম্যানেজ করে গাংনী পৌরসভার ০১ নং ওয়ার্ড বাশঁবাড়ীয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মনিকে নাইট গার্ডের চাকরি দেওয়ার জন্য ৬ লক্ষ্য টাকা কলেজের অধ্যক্ষ অগ্রিম নিয়েছে।

একই গ্রামের মোঃ মুসা হক এর মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তার কে আইয়ার চাকরি দেওয়ার জন্য ৭ লক্ষ্য টাকা কলেজের অধ্যক্ষ অগ্রিম নেয় । কিন্তু বিষয়টি কলেজের কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি কেউই কিছু জানেন না। গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাদের কাছে টাকা দিয়েছে তাদের আবেদন ও প্রয়োজনীয় কাগজ পত্র কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে অনুমোদনের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। এই নিয়োগ বাণিজ্য বন্ধ করে নতুন করে দুর্নীতি মুক্ত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার দাবিতে একজন সচেতন ব্যক্তি গত ২৩ জুন ২০২৪ তারিখে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। এই বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সাথে কথা বললে তিনি জানিয়েছেন এই ব্যাপারে ই-মেইলে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ও কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কলেজে না পাওয়ায় তার বক্তব্য নিতে পারিনি। আবেদনকারী আমাদের বলেন, কলেজের নিয়োগে অনিয়ম হলে কলেজ পরিচালনা নীতিমালা অনুযায়ী কলেজের সভাপতি ম্যানেজিং কমিটির জরুরি মিটিং করে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তর ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দিয়েছে। তাই নিয়োগ বাণিজ্য বন্ধ করে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য আবেদনকারী দাবি জানিয়েছে ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাইট গার্ড ও আয়া নিয়োগ বাণিজ্য

আপডেট সময় ০৩:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪