ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ

পিপিপির সব দাবি মেনে নিল শাহবাজের দল

পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর তাই পিপিপির সঙ্গে সব ক্ষমতা ভাগাভাগি করেই ক্ষমতায় টিকে থাকতে হবে তাদের। তারই অংশ হিসেবে দলটির বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছে পিএমএল-এন।

সূত্রের খবর, পাঞ্জাবে উন্নয়ন তহবিল ও প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে পিপিপিকে প্রাধান্য দেবে সরকার।

পিপিপির রাজা পারভেজ আশরাফ, আলী হায়দার গিলানি, নাদিম আফজাল চাঁন এবং হাসান মুর্তজা এ আলোচনায় অংশ নিয়েছিলেন। আর পিএমএল-এনের প্রতিনিধিত্ব করেন পাঞ্জাব বিধানসভার স্পিকার আহমেদ খান, রানা সানাউল্লাহ এবং খাজা সাদ রফিক প্রমুখ।

সূত্র জানায়, পিএমএল-এন জেলা প্রশাসন, আইন কর্মকর্তা নিয়োগ, বিভিন্ন বোর্ড ও কর্তৃপক্ষে প্রতিনিধিত্ব, আগাম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, পিএমএল-এন আইনপ্রণেতাদের সমপরিমাণ উন্নয়ন তহবিল বিতরণের বিষয়ে পিপিপির দাবি মেনে নিয়েছে।

সূত্রের খবর, মুলতান, মুজফফরগড়, রহিম ইয়ার খান, রাওয়ালপিন্ডি এবং রাজনপুরসহ ১২টি জেলার কথা উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় জেলা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে পিপিপির পরামর্শ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলোচকরা জানান, পিপিপি প্রতিনিধিদল আগামীকাল চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির কাছে তাদের সমস্ত আলোচনার একটি প্রতিবেদন উপস্থাপন করবে এবং পিএমএল-এন প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।

তারা বলেছে, তারা রাজি হলে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায়

পিপিপির সব দাবি মেনে নিল শাহবাজের দল

আপডেট সময় ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪