রংপুরের গংগাচড়া উপজেলায় আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ী কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ উঠেছে। সেবা নিতে মানুষের অভিযোগ, ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মল্লিকা রানী রায়কে নিয়ে,
একযুগ যাবৎ কখনো নিয়মিত নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না।
এছাড়া হতদরিদ্র রোগীদের ওষুধ নিতে দিতে হয় টাকা , নির্ধারিত সময়ের আগেই ক্লিনিক তালাবদ্ধ করে চলে যাওয়া এবং ক্লিনিকের সার্বিক পরিবেশের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।
স্থানীয়দের দাবি, কমিউনিটি ক্লিনিকটি সকাল থেকে খোলা থাকার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রায়ই দুপুর ১২টার দিকে আসেন এবং মাত্র এক ঘণ্টা অবস্থান করে দুপুর ১টার মধ্যেই ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। এতে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিতে এসে অনেক রোগী সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।
সয়ড়াবাড়ী গ্রামের আব্দুল মান্নান,রোজেল তালুকদার , মরিয়ম বেগম, রহিমা বেগম, খাদিজা বেগম,দুলাল মিয়া, নয়া মিয়া,এনামুল হক, মাহাবুল হক, বিদিতর গ্রামের সোহেল,মেছনী গুন্ডা গ্রামের রাজু মিয়া, দুলালী বেগমসহ
রোগীরা জানান, দায়িত্বরত অফিসার নিয়মিত দুপুর ১২টার দিকে ক্লিনিক খোলেন। ঠিকমতো চিকিৎসা বা ওষুধ পাওয়া যায় না। অনেক সময় ওষুধ দেওয়ার জন্য টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।”
বুধবার(২৯ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ১১ টার সময় তিনি অফিসে নেই , একাধীবার মুঠো ফোনে কল দিলে ফোন রিসিভ করেননি তিনি, অফিসে উপস্থিত হলেন ১২ টায়। ১২ টার সময় অফিসে উপস্থিতির ভিডিও রোগীদের বক্তব্য সংরক্ষণ আছে।
ক্লিনিকের সামনের পরিবেশ দেখে বোঝার উপায় নেই এখানে কমিউনিটি ক্লিনিক রয়েছে । রোগীদের ব্যবহারের জন্য স্থাপিত টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আপনার মাধ্যমে অভিযোগটি জানতে পেলাম সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনার মাধ্যমে অভিযোগটি জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্ব প্রাপ্ত মল্লিকা রানী রায়।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
মোহাম্মদ মেহেদী হাসান (হৃদয়) গঙ্গাচড়া রংপুর 






















