ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

উত্তর কোরিয়ার দরজায় পরমাণুচালিত মার্কিন রণতরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর করেছেন। তার সফরের পরেই উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণুচালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর গাড়ে। উপসাগরীয় যুদ্ধের সময় থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এ বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এ রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌ মহড়ায় অংশ নেবে থিওডোর রুজভেল্ট। গেল আগস্টেই এ তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন একটি নৌ মহড়া করবে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন দেশ তিনটির নেতারা।

এ নৌ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম এজ’। তিন দেশের নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনী অ্যান্টি-সাবমেরিন ওয়্যারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে। এ তথ্য জানিয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার অ্যালেকজান্ডার। এই মহড়ায় থিওডোর রুজভেল্ট কমান্ড শিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

উত্তর কোরিয়ার দরজায় পরমাণুচালিত মার্কিন রণতরী

আপডেট সময় ১২:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪