ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি

বর্ষাকালে হতে পারে সর্দিজ্বর ও কাশি, যেভাবে নিজেকে রক্ষা করবেন

চলছে বর্ষাকাল। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষার প্রকৃতিতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। এ সময়ে কোথাও দেখা যাচ্ছে মেঘলা আকাশ, আবার কোথাও হচ্ছে ঝুম বৃষ্টি। যেখানে বৃষ্টির দেখা মিলছে না, সেখানে ভ্যাপসা গরম আর অল্পবিস্তর নিম্নমুখী তাপমাত্রা। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে দেখা দিচ্ছে বিভিন্ন অসুখ–বিসুখ। সর্দিজ্বর, কাশি সাধারণত বর্ষার প্রধান রোগ।

ঋতু পরিবর্তনের এ সময়ে একটু খোঁজখবর নিলে দেখা যাবে পাশের প্রতিবেশী পরিবারের কেউ না কেউ জ্বর, কাশি বা সর্দিতে আক্রান্ত হচ্ছেন। এসব উপসর্গ দেখা যাওয়ার কারণ ভাইরাস সংক্রমণ। এখনকার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই সহজেই শরীরের ঘাম শুকাচ্ছে না। আর ঘাম জমে বুকে ঠাণ্ডা লেগে যেতে পারে। এতে দেখা দিচ্ছে সর্দিজ্বর বা সর্দিকাশি।

আসুন জেনে নিই বর্ষাকালে সুস্থ থাকার কিছু উপায়-
১. প্রচুর তরল পান করুন।
২. এই সময় ফ্রিজের ঠাণ্ডা খাবার খাবেন না।
৩. ঠাণ্ডার সমস্যা দূর করতে গরম পানির ভাপ নিন।
৪. সর্দিজ্বর আক্রান্ত হলে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম নিন।
৫. হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করুন।
৬. হালকা গরম পানিতে লেবু, মধু দিয়ে পান করুন।
৭. এ ছাড়া আদা চা, মসলাযুক্ত চা পান করতে পারেন।
৮. এই সময় উষ্ণ পোশাক পরিধান করুন।
৯. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
১০. ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলা উচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বর্ষাকালে হতে পারে সর্দিজ্বর ও কাশি, যেভাবে নিজেকে রক্ষা করবেন

আপডেট সময় ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪