ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার

কাতার বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে তারকা ফুটবলার নেইমারসহ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিতের ব্রাজিল। ২০১৪ এবং ২০১৮ সালের পর জীবনের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। কাতার উড়ে যাওয়ার আগে নেইমার তার ভবিষ্যৎ পরিকল্পনায় তেমনটাই জানিয়ে দিলেন।

গ্লোবো.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি।’

ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে কিংবদন্তি পেলের। তার ঠিক পরেই রয়েছে নেইমার। পেলে করেছেন ৭৭ গোল। নেইমারের ঝুলিতে রয়েছে ৭৫ গোল। বিশ্বকাপে দু’গোল করে তিনি পেলেকে স্পর্শ করবেন। আর তিন গোল করলে পেলেকে ছাপিয়ে ইতিহাস লিখবেন দেশের জার্সিতে।

রেকর্ডের প্রসঙ্গে নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো। আমি কখনও সংখ্যার কথা ভাবিনি। কাউকে কখনও ছাপিয়ে যেতেও চাইনি। না ইচ্ছা ছিল রেকর্ড ভাঙারও। আমি শুধু ফুটবলই খেলতে চাই।’

গত বছর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযানে নামছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব : নেইমার

আপডেট সময় ১০:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২