ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ৯ মাস ভারতে কিশোরী, অতঃপর…

কাজের সন্ধানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া দুলালি পাল (১৯) নামে এক কিশোরীকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/১০ সাব পিলার সংলগ্ন হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবির হাতে কিশোরীকে হস্তান্তর করে বিএসএফ। দুলালি পাল (১৯) ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়া গ্রামের জাদু পালের মেয়ে।

এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ও বিএসএফের-৬১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সত্য নারায়ণ চন্দ্র উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে কাজের সন্ধানে কলকাতায় যান দুলালি পাল। সেখানে কাজ না পেয়ে ৯ মাস পর কলকাতা থেকে দেশে ফিরে আসছিলেন। তার কাছে পাসপোর্ট না থাকায় পথে ভারতের বালুপাড়া নামক এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিজিবির কাছে বিএসএফ হস্তান্তর করে। দুলালি পালকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ৯ মাস ভারতে কিশোরী, অতঃপর…

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪