সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

মোহাম্মদনগর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি শাহীন নামে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ মো. শাহীন (৪২) নামে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(১৮ জুন) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. শাহীন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ইউসুফপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা অসুস্থ এবং মা চাকরিজীবী। বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। ওই শিশু স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ জুন সকাল ৮টায় শিশুটির মা কাজে চলে গেলে একই দিন দুপুরে গ্রেপ্তার শাহীন কসমেটিকস ফেরি করে নিয়ে যায় ওই এলাকায়। ওই শিশু এবং তার প্রতিবেশী বান্ধবী ফেরিওয়ালা কি কি এনেছে তা দেখতে গেলে শাহীন ভুক্তভোগী শিশুকে যৌন নিপীড়ন করে। ওইদিন শিশুটি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি। রবিবার (১৭ জুন) বিকেলে অভিযুক্ত শাহীন আবারও কসমেটিকস ফেরি করে এলাকায় গেলে ভুক্তভোগী শিশু চিৎকার করে স্থানীয়দের বিষয়টি বলে দেয় এবং স্থানীয়রা শাহীনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ফেরিওয়ালা শাহীনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

মোহাম্মদনগর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি শাহীন নামে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪