ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামন গণবিক্ষোভ

যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজালেমে আন্দোলন চলছে। সোমবার হাজার হাজার ইসরাইলিদের রাস্তায় নামতে দেখা যায়। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙের চেষ্টার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অন্তত আটজনকে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও সোমবার রাতে গণবিক্ষোভ হয়েছে। ১০ সহস্রাধিক ইসরাইলি অবিলম্বে নতুন নির্বাচনসহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন । তাদের দমনে শক্তি প্রয়োগ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে তিনজন আহত হয়েছেন।

গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ তুলছেন খোদ ইসরাইলের নাগরিকরাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামন গণবিক্ষোভ

আপডেট সময় ১২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪