ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের আগমুহূর্তে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত তিনজন হলেন রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচ জন। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ঢামেকে নিয়ে যাওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১১:১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪