ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মধ্যরাতে জুয়ার ক্লাবে র‌্যাবের অভিযান, বিপুল টাকাসহ গ্রেফতার ২৪ জুয়াড়ি

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগর টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ শুক্রবার দিবাগত রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় ৬ সেট প্লেয়িং কার্ড, ৫২টি বিভিন্ন রঙের তাস, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ১টি সাধারণ ল্যাপটপ ও ১টি অ্যাকসেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গভীর রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলা চলছে। পরে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা একাধিক জুয়ার বোর্ডে জুয়া খেলারত ছিলেন। তারা সবাই পেশাদার জুয়াড়ি বলে র‌্যাব নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন- নগরীর চন্ডিপুর এলাকার মোহাম্মাদ আলীর ছেলে আলী হাসান তুষার (৩৩), দাসপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মমিন (৩৫), ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫২), চন্ডিপুর এলাকার আক্তার হোসেনের ছেলে ইনজামুল হক (২৪), ভাটাপাড়ার ফজলুর রহমানের ছেলে সেলিম রহমান (৫২), চন্ডিপুর এলাকার মুজদার আলীর ছেলে রাকিব এহসান সৌরভ (২৭), লক্ষীপুরের ইলিয়াসের ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডিপুর এলাকার হোসেন খানের ছেলে এনায়েত উল্লাহ খান (৪৫), লক্ষ্মীপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মাসুম আহমেদ (৪৮), কাজিহাটা এলাকার আহমেদ হোসেনের ছেলে জুলফিকার হোসেন (৪৩), ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে রেন্টু (৩৫), কাজিহাটা এলাকার সুলতান গাজির ছেলে সজল গাজি (৩২) ও জালাল শেখের ছেলে সেলিম শেখ (৪৪), চন্ডিপুরের শহিদুলের ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন আলী (৪০), পদ্মা আবাসিক এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫৮), কর্ণহার এলাকার কাজিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৬), রানীদিঘী এলাকার মুজাহিদ হোসেনের ছেলে মিনহাজ হোসেন (৩৫), কাটাখালি বাজার এলাকার আকরাম আলীর ছেলে আব্দুল হাদি (৩৫), টাঙ্গণ এলাকার মোহনলালের ছেলে সেলিম রেজা (৩৭), কাটাখালি এলাকার মহসিন আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪), ষষ্টিতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে চারু সিদ্দিক (৩২), কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে মাহবুব আলম (৪০) ও বড়বনগ্রাম এলাকার খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।

গ্রেফতারের পর তারা র‌্যাবের কাছে স্বীকার করেন ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতেন। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার সিন্ডিকেট এ জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মধ্যরাতে জুয়ার ক্লাবে র‌্যাবের অভিযান, বিপুল টাকাসহ গ্রেফতার ২৪ জুয়াড়ি

আপডেট সময় ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪