ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

হিজবুল্লাহর রকেট হামলায় ভয়াবহ আগুনে পুড়ছে ইসরাইল

ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের বার’আম এবং ‘ইয়া’রুনের বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লেগেছে।

শুক্রবার রাতে ইসরাইলের ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল। আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।

আরও জানায়, ইসরাইলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয়। যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

এর আগে ইসরাইলকে লক্ষ্য করে বুধবার সকালে দেড়শর বেশি রকেট ছোড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা ছিল।

ওইদিনের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি হিজবুল্লাহ।

টাইমস অব ইসরাইল প্রতিবেদনে আরও বলা হয়েছে, রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়ে সশস্ত্র হিজবুল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

হিজবুল্লাহর রকেট হামলায় ভয়াবহ আগুনে পুড়ছে ইসরাইল

আপডেট সময় ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪