ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

‘ইসরাইল যুদ্ধাপরাধ করেছে’ প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর

সম্প্রতি জাতিসংঘের তদন্ত কমিশন ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধের গভীর তদন্তের পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরাইলি কর্তৃপক্ষকে ‘যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ করেছে বলে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদনকে সমর্থন দিতে হবে বলে মত দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। খবর আনাদুলু এজেন্সির।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল এবং হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে।

তিনি বলেন, এটি একেবারে অপরিহার্য যে, আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাজ এবং ফলকে সমর্থন করি।

তিনি জোর বলেন, আন্তর্জাতিক আইন বাস্তবায়নের জন্য কাজ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দৃঢ় অবস্থান নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের।

জাতিসংঘ কমিশনের প্রতিবেদনটি আগামী ১৯ জুন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনে উপস্থাপন করা হবে।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির দাবি জানানো সত্ত্বেও তারা হামলা বন্ধ করেনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ৮৪ হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

‘ইসরাইল যুদ্ধাপরাধ করেছে’ প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর

আপডেট সময় ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪