ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

কুমিল্লা মুরাদনগরেপুলিশ পরিচয়ে ডাকাতির প্রধান আসামি গ্রেফতার : মিজানুর রহমান

কুমিল্লা জেলার মুরাদনগর থানা গেইটের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ নাজমুল হাসান(২৬) উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মাছ নিয়ে গাড়ীতে করে যাওয়ার সময় গত ৪জুন রাত ১১:৫৫মিনিটে আইনের লোক পরিচয়ে আল্লাহ চত্ত্বরে ৮-৯জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মাছ ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকারকে(৫১)। তখন তাদের গাড়ীতে অবৈধ মালামাল আছে দাবীতে গাড়ী তল্লাশির জন্য থানা গেইটে নিয়ে যায় ডাকাতদল। রাত ১:৪০মিনিটে থানা গেইটে পিকাপ ভ্যানটি পৌঁছা মাত্র সঞ্জিত সরকারকে চর থাপ্পড় মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে, তার সাথে বহনকৃত ১লক্ষ টাকা ও পিকাপভ্যান ড্রাইভারের ২হাজার টাকা লুট করে দ্রুত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

দীর্ঘ ১সপ্তাহ তদন্ত ও অভিযানের পর মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের বিচক্ষণ নেতৃত্বে সন্দেহমূলক ভাবে মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করলে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তখন তার সাথে থাকা অপর আসামী পালিয়ে গেলেও ফেলে যায় ১৫পিস ইয়াবা। এসময় ঘটনারদিন ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। আটক নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের নারী নির্যাতন, বিস্ফোরক দ্রব্য সহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা বহনের দায়ে অপর আসামীর বিরুদ্ধে আলাদা মাদক আইনে মামলা রুজু হয়েছে।
তারিখঃ ১৩/০৬/২০২৪খ্রিঃ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

কুমিল্লা মুরাদনগরেপুলিশ পরিচয়ে ডাকাতির প্রধান আসামি গ্রেফতার : মিজানুর রহমান

আপডেট সময় ১০:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪