ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ

ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন, বাড়ির পথ ধরেছেন। নাড়ি পোঁতা যেখানে, সেখানে ঈদ কাটাতে মন আকুল থাকারই কথা।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। যাত্রীদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকে আগেই টিকিট নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায়।

তবে যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়েছে। এতে ভোগান্তি বেড়ে যায়, অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার কর্তৃপক্ষের সাফাই, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। নির্ধারিত সময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে শুরু হয় ‘স্পেশাল’ ট্রেন সার্ভিস। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়ে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ

আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪