ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন

১৩০ বছর বয়সে হজ, বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন এক বৃদ্ধা। তিনি আলজেরিয়ার অধিবাসী। বৃদ্ধার নাম সারহৌদা সেটিত। এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তার বয়স ১৩০ বছর! এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজযাত্রী।

সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদ্যাপন করেছে আকাশ পরিবহণ সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিশিয়াল এক্স হ্যান্ডলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রতি বছর আরবি জিলহজ মাসে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবা তাওয়াফ ও মহানবী (সা.)–এর রওজা জিয়ারত করতে সৌদি আরবে যান।

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

১৩০ বছর বয়সে হজ, বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪