ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯০ শতাংশের বেশি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাশ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ করা হয়েছে। তিনটি বর্ষে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাশ করেছেন।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

ফলাফলে দেখা গেছে, ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iau.edu.bd পাওয়া যাবে।

ফাজিলের তিনটি বর্ষের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, যা চলে এপ্রিল পর্যন্ত। দেশের আট বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী তিন বর্ষের পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ এসএম এহসান কবীর প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯০ শতাংশের বেশি

আপডেট সময় ১২:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪