ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মন্ত্রিসভা গঠনের পরপরই ভারতে নতুন সেনাপ্রধান

কয়দিন আগেই শেষ হলো ভারতের আলোচিত লোকসভা নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার গঠনের সপ্তাহ না পেরোতেই নতুন সেনাপ্রধান পেল ভারত। ২০২২ সালের ৩০ এপ্রিল থেকে এই পদে ছিলেন মনোজ পান্ডে। তার জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদির নাম জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (১২ জুন) এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ৩১ মে মনোজ পান্ডের মেয়াদ শেষ হলেও পরে এক মাস বাড়ানো হয়। ধারণা করা হচ্ছিল, নির্বাচককালীন পরিস্থিতির কারণে সেনাপ্রধানের মেয়াদ বাড়ায় ভারত। নতুন সরকার গঠনের পরপরই রদবদল এলো এবার।

সেনাপ্রধান হওয়ার আগে ঝুঁকিপূর্ণ জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করেছেন উপেন্দ্র। ১৯৮৪ সালে কমিশন লাভ করা এই সেনা অফিসার ভারতের সামরিক বাহিনীতে কাজ করেছেন ৩৯ বছর। ৩০ জুন থেকে সেনাপ্রধান হিসেবে কাজ শুরু করবেন তিনি।

এমন একজন ব্যক্তির কাঁধে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব তুলে দিল ভারত, যিনি প্রতিরক্ষা এবং ব্যবস্থাপনায় এম ফিল এবং কৌশলগত অধ্যয়ন এবং সামরিক বিজ্ঞানে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী। চীন এবং পাকিস্তান সীমান্তসহ দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক দায়িত্ব নিয়োজিত ছিলেন এই উপেন্দ্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মন্ত্রিসভা গঠনের পরপরই ভারতে নতুন সেনাপ্রধান

আপডেট সময় ১১:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪