ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ২৮ জন সশস্ত্র সদস্য। পরে সাবরাং বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেন।

মঙ্গলবার ভোরে নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের আশ্রয় নেওয়ার কথা নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে একটি কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যকে হেফাজতে নিয়েছেন।

এ ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চাইলে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান এক কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য

আপডেট সময় ১১:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪