ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

খালে ভেসে যাওয়া নাতির পর উদ্ধার হলো নানির লাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খাল পার হওয়ার সময় ভেসে যাওয়া নাতির পর নানির লাশও মিলেছে। মঙ্গলবার বিকালে দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়াপাড়া ইছামতী খাল নাতির লাশ উদ্ধার করা হয়। এরপর ৬টার দিকে উদ্ধার করা হয় নানির লাশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্কা খালে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নানি ও শিশু হলেন রোকেয়া বেগম (৫০) ও মোহাম্মদ ইসমাইল। রোকেয়া বেগম শিয়ালবুক্কা গ্রামের আবদুল জলিলের স্ত্রী। অন্যদিকে তার নাতি পার্বত্য এলাকার মাইনী বাড়ি হলেও থাকেন নানার বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, নিখোঁজের পর তাদের উদ্ধার অভিযান চালানো হয়েছে। সেদিন তাদের পাওয়া যায়নি। আজ জানলাম নানি ও নাতির লাশ পাওয়া গেছে।

জানা গেছে, কয়েক দিন আগে রাঙামাটি থেকে রাজানগর শিয়ালবুক্কা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে নাতি ইসমাইল। সোমবার সকালে অসুস্থ নানী রোকেয়া নাতি ইসমাইলকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে যান। দুপুর ১২টার দিকে আসার সময় হেঁটে শিয়ালবুক্কা খাল পার হতে গিয়ে স্রোতে দুজনে তলিয়ে যান।

স্থানীয়রা খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশন থেকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালালেও দুজনকে ওই দিন পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

খালে ভেসে যাওয়া নাতির পর উদ্ধার হলো নানির লাশ

আপডেট সময় ১১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪