ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

পানগাঁও বন্দর ও কাস্টমস হাউজ হাউসে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৭ টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৫টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলার কেরানীগঞ্জ পানগাঁও কাস্টমস হাউজের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমদানীকারকদের নিকট হতে ঘুস দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে ৯ জুন রবিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম কর্তৃক পানগাঁও বন্দর ও কাস্টমস হাউজ সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়।

এছাড়া টিম সিএন্ডএফ এজেন্ট ও তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহ করে। পরিদর্শনকালে বন্দরটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায়। বন্দরের একমাত্র ভ্রাম্যমাণ স্ক্যানারটি অকেজো অবস্থায় পায় দুদক টিম। অভিযানকালে সার্বিক পর্যালোচনায় উল্লিখিত কাস্টমস দপ্তরের বাণিজ্যিক ও দাপ্তরিক কার্যক্রম অত্যন্ত সীমিত মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়। বন্দরের নথিপত্র প্রাথমিকভাবে পর্যালোচনায় বর্তমানে উক্ত বন্দরটিতে প্রতি মাসে গড়ে মাত্র ২-৩ টি জাহাজ আসে মর্মে দুদক টিম তথ্য পায়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ-মনকষা সড়কের পাগলা নদীর উপর ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম সড়ক ও জনপদ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ -এর একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সরেজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন করে। এছাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

পানগাঁও বন্দর ও কাস্টমস হাউজ হাউসে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

আপডেট সময় ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪