ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

১২ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. মামুনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৭। তিনি দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন।

গ্রেফতার মামুন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কোম্পানি টিলা গ্রামের আজিজুল হক প্রকাশ চিকন মিয়ার ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

এর আগে রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

জানা গেছে, মামুন ভুজপুর থানার হত্যা মামলার আসামি। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা মামলার আসামি বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

১২ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪