ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কানাডার সারেতে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত যুবকের নাম যুবরাজ গয়াল (২৮)। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা যুবরাজ ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে আসেন। পড়াশোনা শেষ করার পর সেখানেই এক কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্বও পেয়ে যান যুবরাজ।

রয়্যাল কানাডিয়ান পুলিশ সূত্রে খবর, গত ৭ জুন সকাল পৌনে ৯টা (স্থানীয় সময়) নাগাদ সারের পুলিশ একটি ফোন পায়। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয়া পুলিশ। সেখান থেকেই যুবরাজের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ খুনের নেপথ্যে কী কারণ আছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।

পুলিশ সূত্রে খবর, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না যুবরাজ। ব্যক্তিগত শত্রুতার কারণে যুবরাজকে খুন করা হয়েছে, না কি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। যুবরাজের পরিচিতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মনবীর বাসরাম, সাহিব বাসরা, হারকিরাত ঝুট্টি এবং কেইলন ফ্রানকোইস। তাদের মধ্যে মনবীর, সাহিব, হারকিরাত— তিন জনই সারের বাসিন্দা। গ্রেফতারদের বিরুদ্ধে খুনের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

আপডেট সময় ১২:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪