ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

এক্সপ্রেস হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপবোঝাই একটি পিকআপের পেছনে চিনিবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপচালক ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে।

পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতুসংলগ্ন এলাকায় পাইপবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ও পিকআপচালক মো. রায়হান (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে রেখেছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

এক্সপ্রেস হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

আপডেট সময় ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪