ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো এমন ঘোষণা দিলেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইইউ পার্লামেন্টের ভোট দেননি। বরং তারা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থি ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি।

অন্যদিকে আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে।

মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪