ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যর’ অভিযোগ ইকবাল হোসেনের বিরুদ্ধে দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী আমদানি পণ্য আনলোডের নামে বছরে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি নওগাঁর মান্দায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত অপ্রতিম হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

ভোটগ্রহণে অনিয়ম, বরগুনায় তিন কর্মকর্তা আটক

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের দায়ে এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুই পোলিং অফিসারকে আটক করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটকরা হলেন- পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জাকির হোসেন খান, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের জালিয়াঘাটা এসইএসডিপি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই কেন্দ্রের পোলিং অফিসার ঝুমুর রানী বিশ্বাস এবং পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই ভোট কেন্দ্রের পোলিং অফিসার রবিউল করিম।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, ভোট দিতে আসা একজন ভোটারকে চেয়ারম্যান পদের ব্যালট দেননি আটক ভোটগ্রহণে কর্তব্যরত কর্মকর্তারা। পরে ভুক্তভোগী বিষয়টি অবহিত করলে যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া যায়।

এ কারণে ভোটগ্রহণে দায়িত্বে থাকা ওই তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যর’ অভিযোগ ইকবাল হোসেনের বিরুদ্ধে

ভোটগ্রহণে অনিয়ম, বরগুনায় তিন কর্মকর্তা আটক

আপডেট সময় ১০:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪