সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট নওগাঁয় দিনব্যাপী চাকুরির মেলায় ১৯টি নিয়োগদাতা প্রতিষ্ঠানে ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ  উত্তরায় হত্যা মামলার আসামির কোটি টাকার ভূমিদস্যুতা দেবিদ্বার থানা মাশিকাড়া বাজারে কাপড়ের দোকানে ভুয়া কাজী অফিস জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা ও ফয়সাল সিন্ডিকেটে হয়রানি ফায়ার সার্ভিসে অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেটের ‘মাস্টারমাইন্ড’ আতাহার অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

ভ্যানচালক হত্যায় তিনজনের যাবজ্জীবন

রাজশাহীতে ভ্যানচালককে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চারঘাট পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, একই এলাকার মাসুদ রানা এবং সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যার পর চারঘাটের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত জালাল উপজেলার মেরামতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ছেলে পরদিন থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বিচার শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করলেন।

আসাদুজ্জামান মিঠু আরও জানান, রায় ঘোষণার সময় মামলার তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট

ভ্যানচালক হত্যায় তিনজনের যাবজ্জীবন

আপডেট সময় ১০:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪