ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর গণপূর্তে দুর্নীতির অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার চট্টগ্রাম কারাগারে ‘মুক্তি বাণিজ্যর’ অভিযোগ ইকবাল হোসেনের বিরুদ্ধে দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী আমদানি পণ্য আনলোডের নামে বছরে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার: তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ বিপিএম-সেবা পদক পেলেন ডিআইজি আবদুল মাবুদ দুলাল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নারীদের গোলাপি বাসে আয় তলানিতে, দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি

দাউদকান্দিতে এক যুবককে প্রকাশ্য মারধরের,ভিডিও ফেইসবুকে ভাইরাল

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারক পুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মহিউদ্দিন(২৪) কে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৬মে) বিকালে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ মারধরের ঘটনা ঘটে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ১০-১২ জন যুবককে মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের দৃশ্য দেখা গেছে।পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে ভর্তি করেন। আজ (শুক্রবার) সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক পিপিএম বলেন,কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর গণপূর্তে দুর্নীতির অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি

দাউদকান্দিতে এক যুবককে প্রকাশ্য মারধরের,ভিডিও ফেইসবুকে ভাইরাল

আপডেট সময় ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪