ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাজারে এলো চার্লসের ‘প্রতিকৃতি’ সম্বলিত নতুন ব্যাংক নোট

বাজারে এসেছে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিকৃতি সম্বলিত নতুন ‘ব্যাংক নোট’ । ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটে থাকছে রাজা চার্লসের ছবি। ব্যাংক অব ইংল্যান্ড এসব নোট ইস্যু করেছে।

বুধবার এই ব্যাংক নোট বাজারে আসে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় ২ বছর পর এই ব্যাংক নোট বাজারে এলো। এর আগে রাজা চার্লসের ছবি সম্বলিত ৫০ পেন্সের (এক পাউন্ডের অর্ধেক) কয়েন বাজারে ছাড়া হয়েছিল। এবার চালু হলো ব্যাংক নোট।

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। এরপর তার বড় ছেলে তৃতীয় চার্লস রাজা হন। এরপর থেকেই দেশটির রীতি অনুযায়ী কয়েন, ব্যাংক নোট, জাতীয় সংগীত এমনকি পাসপোর্টে পরিবর্তন নিয়ে আসার কথা জানানো হয়।

সে ধারা বজায় রেখেই রাজার মুখচ্ছবি বসানো নোট বাজারে এলো। তবে একই সঙ্গে চালু থাকবে রানির আগেকার মুখচ্ছবির নোটগুলোও।

চার্লসের মুখচ্ছবির নতুন এই ব্যাংক নোটের নকশা ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ করেছিল ব্যাংক অব ইংল্যান্ড। রানির মুখচ্ছবির পাউন্ডের নোটের নকশায় শুধু নতুন রাজার ছবি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।

১৯৬০ সালে রানি এলিজাবেথের মুখচ্ছবি সম্বলিত নোট বাজারে ছাড়া হয়। কোনো রাজা বা রানির ছবি সম্বলিত সেই নোটও ছিল ইংল্যান্ডের ইতিহাসে প্রথম। দেশটির বাজারে বর্তমানে সাড়ে চারশ কোটি নোট প্রচলিত রয়েছে; মূল্য ৮০০০ কোটি পাউন্ড।

এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু ছেঁড়াফাটা নোটগুলোর পরিবর্তন ও চাহিদার ভিত্তিতেই বাজারে এসব নতুন নোট তৈরি করা হবে, যাতে পরিবেশ ও অর্থনৈতিতে কোনো প্রভাব না পড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাজারে এলো চার্লসের ‘প্রতিকৃতি’ সম্বলিত নতুন ব্যাংক নোট

আপডেট সময় ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪