ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ কৃষক, পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের ত্রাস

চট্টগ্রামের পটিয়ায় এক গ্রাম থেকে ৫ জনকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের হাসিলঘাটা নামক এলাকা থেকে তাদের তুলে নেয় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ আদায়ের পর ওই দিন সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পাহাড়ি সন্ত্রাসীরা ভারি অস্ত্র নিয়ে হাসিলঘাটা এলাকায় ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। অপহৃতের স্বজনরা অপহরণকারীদের সাথে দেনদরবার করে মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পটিয়ায় প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এসব পাহাড়ি সন্ত্রাসীরা লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তাদের মাসিক ও বাৎসরিক হিসেবে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন পাহাড়ে বিভিন্ন খামার ও বাগান মালিকরা। বান্দরবানে এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযানের পর পটিয়ায় বিভিন্ন পাহাড়ে স্থায়ী আস্তানা গড়েছে সন্ত্রাসীরা। তারা কেএনএফসহ বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে।

ওই এলাকার স্কুলশিক্ষক সুজা আল মামুন জানান, গ্রামে এসে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে। এতদিন তারা পাহাড়ে বাগান মালিক ও শ্রমিকদের জিম্মি করে চাঁদা আদায় করলেও এখন গ্রামে হানা দিচ্ছে। এ ঘটনার পর পাহাড় সংলগ্ন তাদের স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, ঘটনার পরপরই পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ওই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ কৃষক, পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের ত্রাস

আপডেট সময় ১১:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪