ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ইউক্রেনকে সাড়ে ২২ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে আবারও সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার কিয়েভকে সাড়ে ২২ কোটি ডলারের সাহায্য দিচ্ছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই সাহায্য প্যাকেজে গোলাবারুদসহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, এ প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, মর্টার সিস্টেম অর্থাৎ বিমান বিধ্বংসী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। খারকিভ শহরে রাশিয়ার ভারি আক্রমণ রুখতে সাহায্য করবে এসব যুদ্ধাস্ত্র। এপি।

নতুন সহায়তা প্যাকেজের ঘোষণার পরপরই রাশিয়ার নিক্ষেপ করা ৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪৮টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতভর তাদের নয়টি অঞ্চলে অন্তত ৫৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গভর্নর জানিয়েছেন, কিয়েভে ড্রোন ও কেএইচ-১০১ ও কেএইচ-৫৫৫ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কিয়েভের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায়।

শুক্রবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, হামলায় অন্তত তিনটি আবাসিক ভবনের জানালা ভেঙে গেছে। এছাড়া একটি দোকান ও একটি পোস্ট অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। গভর্নর বলেন, ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিরোভোহরাদের গভর্নর বলেছেন, ইউক্রেন সামরিক বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে হামলায় তার অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খমেলনিটস্কি গভর্নরও কোনো ক্ষয়ক্ষতির কথা জানাননি।

তবে রুশ বিমানবাহিনী তার অঞ্চলের ১১টি লক্ষ্যবস্তুতে গুলি করেছে বলে দাবি করেছেন তিনি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ ওডেসা অঞ্চলে সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। খেরসন অঞ্চলে তিনটি এবং মাইকোলাইভ অঞ্চলে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব হামলায় ইউক্রেনের কোনো জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এই বসন্তে রাশিয়া ক্রমবর্ধমানভাবে ইউক্রেনের শক্তি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্মিলিত আক্রমণ চালানো শুরু করেছে। এতে দেশটির বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইউক্রেনজুড়ে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ইউক্রেনকে সাড়ে ২২ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪