ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

‘সঠিক সময়ে সঠিক সুযোগের’ অপেক্ষায় ইন্ডিয়া জোট

মঙ্গলবার ভারতের লোকসভার ভোটের ফলাফল প্রকাশিত হয়। আর বুধবারই বৈঠকে বসে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।বৈঠক শেষে ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। তাদের ঘৃণা, দুর্নীতির বিরুদ্ধে এই জবাব। ভারতের সংবিধানকে রক্ষা করা, মূল্যবৃদ্ধিকে রুখে দেওয়া, বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই লড়াই। মোদির নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই জারি থাকবে।

ইন্ডিয়া জোটের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও শারদ পাওয়ার।

তাদের দাবি, মোদি ব্র্যান্ড কার্যত শেষ। কিন্তু সরকার গঠনের রাস্তায় এখনই হাঁটতে নারাজ ইন্ডিয়া জোট। এমনটাই উঠে এসেছে ইন্ডিয়া জোটের আলোচনায়। ‘সঠিক সময়ে সঠিক সুযোগের’ জন্য অপেক্ষা করবে তারা।

অন্যদিকে বিকালে বৈঠক করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। সেখানে শরিকদের ওপর ভরসা করেই সরকার গঠন করতে চলেছে এনডিএ। যেখানে মোদি জানান, প্রত্যেক শরিকই গুরুত্বপূর্ণ। বিকশিত ভারতের জন্য কাজ চালিয়ে যাবে বিজেপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

‘সঠিক সময়ে সঠিক সুযোগের’ অপেক্ষায় ইন্ডিয়া জোট

আপডেট সময় ১২:৪৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪