সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পাঞ্জাবে জয় পেয়েছে ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে সরবজিৎ

উত্তর ভারতের পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং জয় পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ ১৮ এর খবর অনুসারে, ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঞ্জাবের ফরিদকোটে লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন।

এই আসনে সরবজিৎ সিংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আম আদমি পার্টির (এএপি) করমজিৎ সিং অনমোল।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সরবজিৎ সিং প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে এএপি পার্টির প্রার্থীকে হারিয়েছেন।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। সেই দেহরক্ষীদের একজন ছিলেন বিয়ন্ত সিং। এ ঘটনার প্রায় চার দশক পর পাঞ্জাবের রাজনীতিতে নামেন বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পাঞ্জাবে জয় পেয়েছে ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে সরবজিৎ

আপডেট সময় ১০:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪