ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হন কিনা, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।

সাম্প্রতিক এন্টিগুয়া ও নিইউয়র্ক সফর শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দেশে নেই বলে খবর চাউর হয়েছে। তিনি যদি দেশে না থেকে থাকেন, তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদের দেশত্যাগে বিষয় আদালত বা দুদক কেউ কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তাই তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুদকে উপস্থিত হন কি না, নাকি তিনি সময় নেন, সেটা দেখার বিষয়।

বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বলে অভিযোগ করছে বিএনপি-এ প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে এ বিষয়গুলো উঠে এসেছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ বিষয়ে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪