ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

‘এন ফ্যাক্টর’ নিতীশ-নাইডুই এখন তুরুপের তাস

একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদি-অমিত শাহর বিজেপি। যে কারণে দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত বিজেপিরই জোট (এনডিএ) শরিক ‘এন ফ্যাক্টর’ নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর হাতেই। ফলে এ দুজনের সমর্থন যেদিকে যাবে, তারাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে, তা স্পষ্ট।

সূত্রের খবর, প্রতিপক্ষ ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে জোটটির পক্ষ থেকে।

ইন্ডিয়া জোটের পক্ষে এ দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শারদ পাওয়ারকে। সূত্রের খবর, ইতোমধ্যেই নাইডু ও নিতীশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার।

অন্যদিকে সরকার গঠনের জন্য নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও। খবর অনুযায়ী, এদিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে কল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদলে এনডিএ-তে ফেরেন নিতীশ কুমার। তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তা আঁচ করা মুশকিল। ফলে নিতীশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছেই। ভোটের ফল প্রকাশের আগেই অবশ্য গত রোববার দিল্লিতে পৌঁছান নিতীশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও হয় তার।

নিতীশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে তার ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়েছে। যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পর নিতীশ এনডিএ জোটের পক্ষেই থাকেন কিনা, সেটিই এখন বড় প্রশ্ন। জেডিইউ অবশ্য দাবি করেছে, তারা এনডিএ-তেই থাকছে।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা ও লোকসভা ভোটে জোট বেধেই লড়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও বিজেপি৷ তবে নিতীশের মতোই অতীতে এনডিএর সঙ্গ ছেড়েছেন নাইডুও। তবে কিছুক্ষণ আগেই টিডিপিও জানিয়ে দিয়েছে, তারা এনডিএর সঙ্গ ছাড়ছে না।

শারদ পাওয়ার এদিন জানান, বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে।

তবে নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা- তা নিয়ে কিছু বলেননি পাওয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

‘এন ফ্যাক্টর’ নিতীশ-নাইডুই এখন তুরুপের তাস

আপডেট সময় ১১:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪