ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

সিলেটে ডিবি পরিচয়ে মহিষভর্তি ট্রাক ছিনতাই

সিলেটে ডিবি পুলিশের পরিচয়ে মহিষভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পরে ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার ও বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে ৮টি মহিষ তুলে ঢাকায় রওয়ানা হন চালক ও তার সহকারী। এ সময় শাহপরাণ বাইপাস এলাকায় আসামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস তাদের অনুসরণ করতে থাকে। মহিষভর্তি ট্রাকটি বাইপাস এলাকায় এলে মাইক্রোবাসটি ট্রাকের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা ৭-৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ট্রাক নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যায়।

অন্যরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে। এ সময় ট্রাকের চালক ও সহকারী চিৎকার এবং ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাসটিকে আটকে ধরে ফেলে। পরে ৩ ছিনতাইকারীকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে ডিবি পরিচয়ে মহিষভর্তি ট্রাক ছিনতাই

আপডেট সময় ১১:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪