ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

বাড়িতে ঢুকে কিছু না বলেই গ্রামপুলিশকে গুলি করে দুর্বৃত্তরা

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম শেখ নামে এক গ্রামপুলিশ আহত হয়েছেন। বাড়িতে ঢুকে কোনো কিছু না বলেই গ্রামপুলিশকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম শেখ (৩৫) উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের ছেলে।

বিষয়টি রোববার সন্ধ্যায় যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গুরুতর আহত মনিরুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনিরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত গ্রামপুলিশের মামাতো ভাই হাসান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ৫-৬ জন লোক ভাইয়ের বাড়িতে প্রবেশ করে মারধর করেন। একপর্যায়ে তার পায়ে কয়েকটি গুলি করেন। তবে গুলি করার সময় সন্ত্রাসীরা মনিরুলের কাছে কোনো কিছু বলেননি। একপর্যায়ে গুলি করে তারা পালিয়ে যান। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।

কয়েকজন গ্রামপুলিশ জানান, পাংশা কলিমোহরের সাধারণ মানুষ এখন নিরাপদ নয়। গ্রামপুলিশকে যেভাবে গুলি করা হচ্ছে তাতে করে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। তবে এই গ্রামপুলিশের চাকরি আমরা বেশি দিন করব না বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রাজ্জাক ও রেজাউল নামে দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। রেজাউলের স্ত্রী বিষয়টি গ্রামপুলিশ মনিরুলের কাছে জানালে এ বিষয়টি কেন্দ্র করেই তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড়িতে ঢুকে কিছু না বলেই গ্রামপুলিশকে গুলি করে দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪