ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির

গলায় ছুরি ধরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী (১৩)। মেয়েটিকে ঘরে একা পেয়ে খোকা মিয়া (২৪) নামে মাদকাসক্ত এক ইজিবাইক চালক গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে।

রোববার দুপুর ২টার দিকে পৌর এলাকার নয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই মাদ্রাসাছাত্রী।

অভিযুক্ত ধর্ষক খোকা মিয়া পাশের কলাতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে নয়াপাড়া গ্রামের চেনু মিয়ার ভাতিজা। আত্মীয়তার সূত্র ও মাদক গ্রহণ করতে প্রায়ই এ গ্রামে আসা-যাওয়া করত বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর বাবা ও মা শনিবার পারিবারিক প্রয়োজনে তাদের ছোট সন্তানকে নিয়ে ঢাকায় যান। এ সময় তাদের দুই মেয়েকে রেখে যান দাদির কাছে। তাদের ঘর থেকে দাদির বসতঘর কিছুটা দূরে। শনিবার রাতে দুই বোন দাদির সঙ্গেই রাতযাপন করে। রোববার দুপুরে নিজেদের ঘরে টিভি দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ে মেয়েটি। এ সময় সবার অলক্ষ্যে চুপিচুপি ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয় খোকা এবং ছুরি ধরে রেখেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পাশবিক নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর দাদি জানান, তার নাতনির সম্ভ্রমহানি করে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়- এ ঘটনা কাউকে বললে গলা কেটে লাশ নদীতে ভাসিয়ে দেবে।

আশপাশের লোকজন জানান, তারা অভিযুক্ত খোকা মিয়াকে একপর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। মাদকাসক্ত বলে পরিচিতি থাকায় লোকজন তাকে ধরার চেষ্টা করেনি।

বিকালে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে নিয়ে তার দাদি ও অন্যান্য আত্মীয়স্বজন থানায় অভিযোগ করতে আসেন।

করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে অভিযুক্ত খোকাকে ধরতে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির মা-বাবা এলেই মামলা দায়ের করা হবে। এর আগেই অভিযুক্তকে আটকের চেষ্টা এবং বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গলায় ছুরি ধরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ১০:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪