ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির

স্বামী জেলে, প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের এক মাসের মাথায় স্বামী জেলে যাওয়ার পর প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী। এ ঘটনায় জেল থেকে বের হয়ে রোববার স্বামী মো. মিনহাজুল ইসলাম (৩২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এক মাস আগে বটতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক তরুণীর (২০) সঙ্গে বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিওরী এলাকার সাহেব মিয়ার ছেলে মো. মিনহাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় স্বামী মিনহাজকে একটি মামলায় জেলে যেতে হয়। সেই সুযোগে গত ২২ এপ্রিল রাতে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তার স্ত্রী। পরবর্তীতে স্ত্রীর বাপের বাড়িতে খোঁজ নিলে তারাও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

মিনহাজুল ইসলাম বলেন, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কখনো ঝগড়াও হয়নি। একটা মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। এরই মাঝে খবর পাই আমার স্ত্রী টাকা, অলংকার নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে।

এ বিষয়ে ওই তরুণীর বড় বোন জানান, শুনেছি আমার ছোট বোন তার শ্বশুরবাড়ি থেকে চলে গেছে, তার সঙ্গে এখনো আমাদের কোনো যোগাযোগ হয়নি। সে কোথায় আছে সেটাও জানি না।

অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন জানান, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো হাতে আসেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামী জেলে, প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

আপডেট সময় ১০:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪