ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানের জন্য ৭৫০০ কোটি টাকায় ক্রুজ় ভাড়া!

এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে আলোচিত বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। গত জানুয়ারিতে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান হয়। এরপর মার্চে অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করেছিল আম্বানি পরিবার। গুজরাটের জামনগরে দুজনের প্রাক-বিবাহ অনুষ্ঠানই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল।

আবারও এক প্রাক্-বিবাহ অনুষ্ঠান আলোচনায় চলে এসেছে। এ বার বিদেশের মাটিতে বসেছে এই অনুষ্ঠানের আসর। তবে স্থলভাগে নয়, ভাসমান এক জাহাজে হচ্ছে এই প্রাক্-বিবাহ অনুষ্ঠান। ইতালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করা হয়েছে এই প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের জন্য। ২৯ মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে ১ জুন পর্যন্ত।

যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

সংবাদমাধ্যমে প্রকাশ, ৭,৫০০ কোটি টাকার এই বিলাসবহুল ক্রুজ়টি ভাড়া করেছেন মুকেশ আম্বানি। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য ক্রুজ়ের যে স্যুইটগুলি ভাড়া করা হয়েছে তার প্রত্যেকটির জন্য আম্বানিদের খরচ হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।

প্রায় ৬০০ অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবে। এই ক্রুজ়ে অতিথিদের জন্য রয়েছে এক আরামদায়ক স্পা। এ ছাড়াও জিম, সুইমিং পুলও শোভা বাড়িছে এই ক্রুজ়ের। যোগব্যায়াম করার জায়গাও আছে এখানে। ভোজনরসিকদের জন্য রয়েছে বিপুল আয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানের জন্য ৭৫০০ কোটি টাকায় ক্রুজ় ভাড়া!

আপডেট সময় ১২:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪