ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

আধাঘণ্টা মেট্রোরেল বন্ধে অফিসগামীদের ভোগান্তি

বৃহস্পতিবার সকালেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। এদিন সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এ সময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাউকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ফলে একত্রে ট্রেনে উঠা নিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহন বেছে নেন অফিস যেতে।

বিভিন্ন মেট্রোরেল স্টেশনে অপেক্ষামাণ যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, দুদিন পর পর বন্ধ হওয়ায় মেট্রোরেল ভরসা হারাচ্ছে। মেট্রোরেলে সুবিধা পাওয়ায় এখন আর সময় নিয়ে বাসা থেকে বের হতে হয় না। কিন্তু এখানেও চলাচল বন্ধ থাকলে অনেক সময় জরুরি কাজে বিঘ্ন ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আধাঘণ্টা মেট্রোরেল বন্ধে অফিসগামীদের ভোগান্তি

আপডেট সময় ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪