ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

সেরা হয়েও কান্না প্রীতির, অভিজ্ঞতায় পেনাল্টি জয়নবের

শিরোপা জিততে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। সেই জয়ের মঞ্চ তৈরিও হয়েছিল ম্যাচের শেষ মুহুর্তে। পেনাল্টি মিস করায় চ্যাম্পিয়ন ট্রফিতে হাত দেয়া হয়নি বাংলাদেশের। 

বিগত তিন ম্যাচে সুরভী আকন্দ প্রীতি নয় গোল করেছিলেন। সেই প্রীতিকে না দিয়ে জয়নব বিবি ৯০ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন। জয়নবের পেনাল্টি নেওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এই দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সে। আন্তর্জাতিক ম্যাচ সেই খেলেছে। এজন্য তাকেই দেয়া হয়েছিল।’

অভিজ্ঞতা থাকলেও পেনাল্টি নেওয়ার সময় তিনি বেশ চাপেই ছিলেন। তার শটেও সেটা স্পষ্ট। ডানে-বামে শট না নিয়ে গোলরক্ষকের সরাসরিই শট নেন। নেপালের গোলরক্ষক এই পেনাল্টি ঠেকিয়ে দলকে শিরোপার উপলক্ষ্যে নেন।

প্রীতি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। প্রীতিকে পেনাল্টি নিতে না দেওয়ার ব্যাপারে ছোটন বলেন, ‘প্রীতিও পেনাল্টি নিতে পারত। তবে সে নিলেও তো মিস হতে পারত। অভিজ্ঞতার বিচারে জয়নবকেই দেয়া হয়েছে।’

৯০ মিনিটে যখন বাংলাদেশ পেনাল্টি পায়। সেই সময় পেনাল্টির জন্য প্রস্তুত ছিলেন প্রীতিও, ‘ভাবছিলাম হয়তো পেনাল্টি নেওয়া লাগতে পারে। অধিনায়ক এসে সিদ্ধান্ত দিয়েছে পেনাল্টি কে নেবে।’

বাংলাদেশ দলের কোচ ছোটন বরাবরই বলছিলেন এই টুর্নামেন্টে শিরোপার চেয়ে ভবিষ্যত প্রজন্ম তৈরি করা জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে তিনি বেশ সফল বলছেন এই আসরকে, ‘এই দলে অনেক মেধাবী ফুটবলার রয়েছে। বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে তারা আরো পরিনত হবে।’

অন্য দিকে নেপালের শিবিরে আনন্দ-উল্লাস। দুই মাস আগে বাংলাদেশের নারীরা কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। জুনিয়র নারীরা বাংলাদেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে সেই প্রতিশোধই নিয়েছে, ‘হ্যা এটা প্রতিশোধই। আমাদের নারীদের সক্ষমতা ও সামর্থ্য রয়েছে। সেটা প্রমাণ হয়েছে। সামনে এরা আরো ভালো করবে’ বলেন নেপালের কোচ ভাগ্যতী রানা মাগার।

পেনাল্টি সেভকেই শিরোপা জেতার কারণ হিসেবে উল্লেখ করে কোচ বলেন, ‘ডাগ আউট থেকে গোলরক্ষককে সেভ বলে উৎসাহ দিচ্ছিলাম। সে সাহসের সাথে সেভ করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

সেরা হয়েও কান্না প্রীতির, অভিজ্ঞতায় পেনাল্টি জয়নবের

আপডেট সময় ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২