ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা

ডেমরায় অটোরিকশার ভাড়া ৫ টাকা কমালেন ওসি

মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল ঘোষণা করেছেন বলে ডেমরায় ইতিমধ্যে অটোরিকশা খাতে অভ্যন্তরীণ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে ডেমরা থানার ওসি চালক, মালিক ও স্ট্যান্ড নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এখানকার গুরুত্বপূর্ণ দু’টি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের ভাড়া ৫ টাকা করে কমিয়েছেন। তবে অভ্যন্তরীণ চাঁদা ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিসহ নানা কারণে চালকরা গত রমজান মাস থেকেই ওই দুই রুটে ৫ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এক্ষেত্রে স্টাফ কোয়ার্টার থেকে সাইনবোর্ড পর্যন্ত রুটে ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোড পর্যন্ত রুটে ১৫ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চালকদের কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রহিম, হাফেজ ও কালা মিজানসহ একাধিক চালক বলেন, শেখ হাসিনার ঘোষণার পর কোন নেতাকে আর চাঁদা দিতে হচ্ছে না। কেউ আর এখন চাঁদাবাজিও করে না। তাই ভাড়া ৫ টাকা কমলে আমাদের কোন আপত্তি নাই।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ওসি মো. জহিরুল ইসলাম বলেন, যেহেতু এ খাতে কারও চাঁদাবাজির সুযোগ নেই, সেহেতু জনগনের স্বার্থে আলোচনা সাপেক্ষে ২ রুটে ৫ টাকা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত খুশি মনে মেনেছেন চালকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ডেমরায় অটোরিকশার ভাড়া ৫ টাকা কমালেন ওসি

আপডেট সময় ১২:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪