সংবাদ শিরোনাম ::
রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামে পুরোনো শত্রুতার জেরে মঙ্গলবার হাফিজার লস্কার (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের যশোর লস্কারের ছেলে। পুলিশ এ ঘটনায় হারুন ও ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের ছেলে তামিম লস্কার জানান, বাবা হাফিজার লস্কার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের দিকে উঠানের এক কোণে বাবার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ বাড়ির পাশে খালপাড় থেকে বাবার ব্যবহৃত সেন্ডেল খুঁজে পায়। সেখানে খালপাড়ে রক্তের ছাপও দেখা গেছে।

রাতের কোনো এক সময় বাবাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ছেলে তামিম জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই যুবককে আটক করা হয়েছে। পুরোনো শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪