ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির অন্তত একজন ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি চাইছেন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

ভোট কেন্দ্রে এসে মারা গেলেন বৃদ্ধ ইউসুফ!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ মণ্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ইউসুফ মণ্ডল নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের হানু মণ্ডলের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।

ভোট কেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ইউসুফ মণ্ডল। এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।

ইউসুফ মণ্ডলের বড় ভাই নওশের মণ্ডল জানান, তার ভাই কৃষি বিপণন অধিদফতরে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে তিনি ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি এনজিওতে এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকেন। বাড়িতে শুধু তিনি ও তার স্ত্রী থাকেন। সকালে তিনি ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রেই মারা যান।

জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

ভোট কেন্দ্রে এসে মারা গেলেন বৃদ্ধ ইউসুফ!

আপডেট সময় ০৯:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪