ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ঘর পাচ্ছেন ২০ হাজার ভূমিহীন

নতুন করে আরও ২০ হাজার ভূমি ও গৃহহীনকে ঘর বরাদ্দ দেওয়া হবে। জুনে এটি হস্তান্তর হতে পারে। বরাদ্দ অনুষ্ঠান আয়োজনে ব্যয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পৃথকভাবে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন কেনা, ৩০ হাজার টন সার আমদানিসহ ১০ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৫৪ কোটি টাকা।

উভয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে এসব বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় নতুন বরাদ্দের জন্য ঘরগুলো ইতোমধ্যে নির্মাণ হয়ে গেছে। এর আগে প্রায় ২৪ হাজার ৫২০ গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি টাকা। লিটারপ্রতি মূল্য পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে কেনা হবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক ইউরিয়া সার কিনতে ক্রয়মূল্য প্রায় ৯৬ কোটি টাকা। প্রতি টনের মূল্য ২৭১.৫০ মার্কিন ডলার।

বৈঠকে সরকার ৫৭.৫০ কিলোমিটার ১১ কেভি কেবল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চীনের জংটিয়ান টেকনোলজি সাবমেরিন কেবলস কোম্পানি তা সরবরাহ করবে। এতে ব্যয় হবে প্রায় ৪৪ কোটি টাকা। অপর প্রস্তাবে ৮৩ কিলোমিটার ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল অনুমোদন দেওয়া হয়। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি সরবরাহ করবে। ব্যয় হবে ৬৮ কোটি টাকা।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ বিভাগের জন্য ১ লাখ ২৬ হাজার ৩৫৬ এসপিসি পোল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪২৬ কোটি টাকা। এর মধ্যে ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল যৌথভাবে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার ও কনটেক কনস্ট্রাকশন, দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড পোলগুলো সরবরাহ করবে। বাকি পোল সরবরাহ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড।

বৈঠকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ ক্রয় প্রস্তাব অনুমোদন পায়। এতে মোট ব্যয় হবে ১১৪ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ১২০০ আসনের ১০তলা ছাত্রী হল ভবন নির্মাণ করা হবে।

বৈঠক সূত্র আরও জানায়, রায়েরবাজার লোহার ব্রিজ সড়ক উন্নয়ন- ইনার সার্কুলার রিংরোডের বেড়িবাঁধ রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়নসহ স্থানীয় সরকার বিভাগের ২টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৯৯৬ কোটি টাকা। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৮০৪ কোটি ৭৫ লাখ টাকা। প্যাকেজের আওতায় ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাঁধ রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ৫ কিলোমিটার (৮ লেনবিশিষ্ট) রাস্তা, ৩টি ওভার পাস, ৩ ফুট ওভার ব্রিজ, স্লুইস গেটসহ ১০ কিলোমিটার বিভিন্ন ব্যাসের পাইপ কালভার্ট, যাত্রীছাউনিসহ ৬টি বাস-বে এবং রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ঘর পাচ্ছেন ২০ হাজার ভূমিহীন

আপডেট সময় ০৯:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪