ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

কেন্দ্রের ভেতরে মারামারি

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রের ভেতরে আলাউদ্দিন নামক এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে আনারস মার্কার সমর্থকের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন উত্তর গোঁয়াখালী এলাকার মৃত আবু তাহেরের ছেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন নির্বাচনে দায়িত্ব থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলাউদ্দিন বলেন, সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমি কেন্দ্রে যাই। তখন ঘোড়া মার্কার এজেন্টরা এসে তাদের এজেন্ট কার্ড না দেওয়ার বিষয়টি বললে আমি নির্বাচনে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে তাদের কার্ডগুলো দিতে অনুরোধ করি। পরে কেন্দ্র থেকে বের হয়ে চলে আসতেই আনারস মার্কার কর্মী-সমর্থকরা আমার ওপর হামলা করে।

আনারস মার্কার সমর্থকরা জানান, তিনি কেন্দ্রে প্রবেশ করে ঘোড়া মার্কার প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে বের করে দেওয়া হয়েছে। কেউ তাকে মারধর করেননি। তিনি ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করতে এমন মিথ্যাচার করছেন।

ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, খবর পেয়ে দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের থামানো হয়। যে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। এখন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রিসাইডিং অফিসার আশীষ বোস যুগান্তরকে বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোটগ্রহণ হয়েছে ২৫১টি। শুরুতেই একটি ছোটখাটো ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করেন। এখন সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কেন্দ্রের ভেতরে মারামারি

আপডেট সময় ১২:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪