ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির অজানা তথ্য

গতকাল রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সেখানেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

৮৫ বছর বয়সি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন ইবরাহিম রাইসি। প্রায় তিন বছরের শাসনকালে রাইসিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

রাইসি ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। তার পাঁচ বছর বয়সে বাবা মারা যান। রাইসি ১৫ বছর বয়সে কোমের একটি সেমিনারে যোগ দেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি।

২০১৭ সালে রাইসি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হেরে যাওয়ার পর খামেনি তাকে বিচার বিভাগের প্রধান করেন। মাত্র ২৫ বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হওয়ার পর তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন ইবরাহিম রাইসি। সেই নির্বাচনে দেশের ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থি আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হন। দায়িত্ব গ্রহণের পর রাইসি রক্ষণশীলদের ক্ষমতা সুসংহত করেন, ভিন্নমত দমন করেন।

রাইসির মেয়াদে মুদ্রাস্ফীতি ৩০% ছাড়িয়ে যায়, ইরানি মুদ্রার মূল্য রেকর্ড পতন হয়। জানুয়ারিতে ইসলামিক রেভল্যুশনারি কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের সময় কেরমান শহরে দ্বৈত আত্মঘাতী বোমা হামলায় ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

রাইসির আমলে ইরান চীন ও রাশিয়ার সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়িয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২০২২ সালের জুলাইয়ে তেহরান সফর করেছিলেন, ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর থেকে তার প্রথম বিদেশ সফর এবং রিপোর্টে বলা হয়েছে যে ইরান রাশিয়াকে ড্রোন এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যার সরবরাহ করছে।

ইরান চীনের সঙ্গে তথাকথিত ২৫ বছরের সহযোগিতা কর্মসূচিতে কাজ অব্যাহত রেখেছে, পরাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহহিয়ান ২০২২ সালের জানুয়ারিতে বেইজিং সফরের সময় ঘোষণা করেছিলেন যে চুক্তিটি বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করেছে। চুক্তিতে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা সহযোগিতার কথা বলা হয়েছে।

ইরানও চীনকে অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রেখেছে। চীনের মধ্যস্থতায় একটি চুক্তির আওতায় সাত বছরের বিরতির পর ২০২৩ সালে ইরান পশ্চিম এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

রাইসি এপ্রিলে সিরিয়ায় ইরানের একটি কূটনৈতিক কম্পাউন্ডে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলে আক্রমণকে সমর্থন করেছিলেন। সেই হামলায় বেশ কয়েকজন ইরানি জেনারেল নিহত হয়েছিলেন। ইরান ইসরাইলে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির অজানা তথ্য

আপডেট সময় ১১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪