ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, ২ মামলায় আসামি ১৮০০

ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘটনায় রাজধানীর মিরপুরে রোববার পুলিশ ও চালকদের মধ্যেদফায় দফায় সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।

দুটি মামলাতেই পুলিশ বাদী হয়েছে। একটি মামলার বাদী পল্লবী থানার এসআই মোহাম্মাদ আলী আর অন্য মামলার বাদী পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মিনটু চন্দ্র দে।

পল্লবী থানার এসআই মোহাম্মাদ আলী যে মামলার বাদী হয়েছেন, ওই মামলায় আসামি অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জন। আর সার্জেন্ট মিনটু চন্দ্র যে মামলার বাদী হয়েছেন, ওই মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা দুটির আসামিরা হলেন— রানা চৌধুরী, মো. রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, জালাল শরীফ, আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, শুক্কুর মাতবর, মোহন, করিম, কাদের, সুজন, আব্দুল, সলিন, সিরাজ, আদিল, জাবেদ মেম্বার, জাকির, মোহাম্মদ আলী ও অজ্ঞাত ১৫০০ থেকে ১৮০০ জন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাঁধা দিয়েছে। তারা (আসামিরা) কালশী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেখানে আগুন লাগে। এতে বক্সের মধ্যে থাকা এসি, চেয়ার, টেবিল, টিভি ও অন্যান্য আসাবাবপত্র পুড়ে যায়। এতে ক্ষতি হয় ১০ লাখ টাকা।

ডিএমপির পল্লবী জোনের এসি শাহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ১৫ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, ২ মামলায় আসামি ১৮০০

আপডেট সময় ১২:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪